• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:০০:০৭ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

সিআইডির দায়িত্ব পেলেন আলি আকবর খান

২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:০৬

সিআইডির দায়িত্ব পেলেন আলি আকবর খান

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আলি আকবর খান।

১ জুন সোমবার পুলিশ সদর দফতর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

নবনিযুক্ত সিআইডি প্রধান আলি আকবর খান ১৯৬৫ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পেশাগত দক্ষতার অংশ হিসেবে তিনি দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন।

এদিকে ডিআইজি আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব গ্রহণ করায় সিআইডি পরিবার গভীর উচ্ছ্বাসের সঙ্গে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির সদস্যরা আশা প্রকাশ করে বলেন, তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের আলোকে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বেশ কিছু রদবদল করা হয়েছে, যার অংশ হিসেবে ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসলেহ উদ্দিন আহমদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
১৯ জুন ২০২৬ সকাল ১০:৫৮:১৮

Follow Us