• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১০:১৫:০৯ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

সংগ্রামী মা আম্বিয়া খাতুনকে ভুলে যাননি প্রধানমন্ত্রী তারেক রহমান

২ জুন ২০২৬ সকাল ০৮:৪০:১৪

সংগ্রামী মা আম্বিয়া খাতুনকে ভুলে যাননি প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: গত ২০২৩ সালের ২৮ অক্টোবর আলোচিত পুলিশ হত্যা মামলায় গ্রেফতার হন ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। তাকে গ্রেফতারের আগে তাকে ধরতে না পেরে তার আপন বড় ভাই শহীদুল্লাহ মুসুল্লিকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। আলোচিত সেই মামলায় যখন ছাত্রনেতা আমানকে বার বার রিমান্ডে নেয় পুলিশ এবং আমানের ওপর পৈশাচিক নির্যাতন করে তখন প্রায় নিয়মিত আমানের মায়ের সাথে লন্ডন থেকে ফোনে কথা বলতেন তারেক রহমান।

১ জুন সোমবার রাত ১০টায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এসে আম্বিয়া খাতুনের চিকিৎসার অগ্রগতির খোঁজ খবর নেন।

এর আগে, ওই সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত “দুই সন্তানের মুক্তির আশায় কোর্টের বারান্দায় বসে থাকেন ৭৫ বছরের আম্বিয়া খাতুন” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সেটি সারাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়।
পরিবর্তিত প্রেক্ষাপটে আজকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। গত কয়েকদিন ধরে ছাত্রনেতা আমানের মমতাময়ী মা গুরুতর অসুস্থ হয়ে ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি। শুরু থেকে দুঃসময়ের সংগ্রামী মা আম্বিয়া খাতুনের খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় ডা. মনোয়ারুল কাদির বিটু মো. আমানউল্লাহ আমানের মায়ের চিকিৎসায় কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন। ডা. বিটু আমান ও তাঁর পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকায় করেন এবং তার মায়ের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় ডা. মনোয়ারুল কাদির বিটুর সাথে ডা. রাশেদুল হাসান রিপন, ডা. শাহ মো. সামিউর রহমান, ডা. মো. মাহমুদ আলী বাবু, ডা. মো. হাফিজুর রহমানসহ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান এবং তার বড় ভাই মো. শহীদুল্লাহ মুসুল্লি উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us