ডেস্ক রিপোর্ট: আসন্ন কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চ্যানেল২৪ এর অনলাইনে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, ৬ মে বুধবার সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী জানান, কোরবানির পশু পরিবহনের সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আসন্ন কোরবানিকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। পশু পরিবহনের সময় যাতে মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে।
হাটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি। পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনী মাঠে থাকবে। এছাড়া ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল হাট ব্যবস্থাপনায় সহযোগিতা করবে।
মীর শাহে আলম বলেন, বিভিন্ন পক্ষের দেওয়া সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সে অনুযায়ী ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। পাশাপাশি হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপন এবং নকল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available