• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৪৯:৪১ (05-May-2026)
  • - ৩৩° সে:

বছরের শেষ দিকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

৫ মে ২০২৬ দুপুর ০১:৫০:০৮

বছরের শেষ দিকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার নির্বাচন এ বছরের শেষ দিকে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, নির্বাচন সম্পন্ন করতে সময় লাগতে পারে ১০ মাস থেকে এক বছর।

৫ মে মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

Ad
Ad

ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে শুরু হবে এবং তা ধাপে ধাপে সম্পন্ন করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও তিনি স্পষ্ট করেন।

Ad

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন শুরু হওয়ার আগে কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে উল্লেখ করেছে।

এ সময় দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতেও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক কারাগারে রয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ গুরুতর অপরাধে অভিযুক্ত। তবে সরকারের লক্ষ্য হলো অন্যায়ভাবে যেন কোনো সাংবাদিক কারাগারে না থাকেন, তা নিশ্চিত করা।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি জানান, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং আশা করা হচ্ছে এ বছর ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম থাকবে। তবে জনগণকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না।

হামের টিকা কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা জানান, প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু ইতোমধ্যে টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। শিগগিরই শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেন এবং ভবিষ্যতে টিকা সংকট হবে না বলেও আশ্বস্ত করেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ৩ মে সকাল ৮টা থেকে ৪ মে সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু ৫২ জন এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যু ২৫৯ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন স্টালিন
মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন স্টালিন
৫ মে ২০২৬ দুপুর ০২:৪৮:১৭






Follow Us