নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ ২ মে শনিবার প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টার দিকে আকাশপথে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন তিনি। সেখানে পৌঁছে প্রথমে সুফি সাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।


এরপর বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউসসংলগ্ন সুরমা নদীর তীরের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে সেখানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন।

বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
একই দিন দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
এছাড়া বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৫টায় দলীয় এক সভায় যোগ দেওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available