• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৩:২২ (24-Apr-2026)
  • - ৩৩° সে:

কোনো বহিরাগত যেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারে: আমীর খসরু

২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৫:৩৪

কোনো বহিরাগত যেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে জোর দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে যেন কোনো বাইরের লোক প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

২৪ এপ্রিল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

তিনি বলেন, আমরা কোনো বাইরের লোককে এখানে আসতে দিতে চাই না। ইউনিভার্সিটির আরেকটা কথা বলছি আমি- দয়া করে কোনো বহিরাগত যেন ইউনিভার্সিটিতে ঢুকতে না পারে, এটা নিয়ে চিন্তা করতে হবে। সেটা যে দলই হোক, যে ধর্মেরই হোক। বাইরের কোনো লোককে এক্সেস দেওয়া উচিত না। এই কালচারটা ডেভেলপ করতে হবে, এটা আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে করতে হবে।

Ad

দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথাও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘চিটাগং ইউনিভার্সিটিতে আমি অনেকদিন পরে এসেছি। ঢুকতে ঢুকতে আমার তো মনে হচ্ছে আই অ্যাম ইন নেচার। আমি প্রকৃতির ভেতরে ঢুকছি, মনে হচ্ছে আমি এখানে একটা হলিডে রিসোর্টে ঢুকে গেছি, কোনো একটা উডের মধ্যে, বনের মধ্যে। অপূর্ব!’

বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত এলাকা ও বনভূমির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এত বড় এলাকা, এরকম একটা ইউনিভার্সিটি বাংলাদেশের মতো একটা ছোট দেশে, এত বিশাল এলাকা-তার মধ্যে কত বড় একটা ফরেস্ট! আমি ভিসিকে জিজ্ঞেস করেছি, আপনাদের এখানে ওয়াইল্ডলাইফ কী কী আছে? বন্যপ্রাণী কি আছে এখানে? পাখি কতগুলো আছে? আপনারা কি এগুলো ক্যাটালগ করেছেন? ক্যাটালগ করেন আপনারা। ইট ইজ সামথিং আনইউজুয়াল ইন বাংলাদেশ সারাউন্ডিং।’

প্রাকৃতিক এই পরিবেশের যথাযথ ব্যবহার না হলে তা দুর্ভাগ্যজনক হবে বলেও উল্লেখ করেন তিনি। ‘তবে এরকম একটা পরিবেশে যদি আমরা সর্বোচ্চ ব্যবহার করতে না পারি, এটাও আমাদের দুর্ভাগ্য’ বলেন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত পর্যায়ে নেওয়ার আহ্বান জানিয়ে উপাচার্যকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আমি ভিসিকে বলছি, আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটিকে নেক্সট লেভেলে এলিভেট করার জন্য একটা প্রোগ্রাম নেন। আই উইল সাপোর্ট ইউ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার
পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার
২৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:০৮










Follow Us