• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০১:০৯:৫৬ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় হাম ‍ও উপসর্গে ৪ জনের মৃত্যু

১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫০:১৩

২৪ ঘণ্টায় হাম ‍ও উপসর্গে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাম সন্দেহে আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

১৯ এপ্রিল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৯৭ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০৬ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৫ জন। একই সময়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৪৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট ১৫ হাজার ৩২৬ জন সন্দেহজনক হামরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২ হাজার ৩৯৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে মারা গেছেন আরও তিনজন। ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৩৬ জন এবং সন্দেহজনক হামে ১৮১ জনের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us