নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন আইন-২০২৬ বিল পাস হয়েছে।
৭ এপ্রিল মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে পাস হওয়া এই বিলে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।


অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যারা বলে সরকার গুমের বিচার চায় না তাদের উদ্দেশ্য বলি, আইনটা পড়ে দেখেন।

গুমের অপরাধ বিচারে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, এখন থেকে গুমের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
এর আগে গতকাল সোমবার জাতীয় সংসদে ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬ পাস হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available