• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩২ দুপুর ০২:৪৫:৩৮ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাবে ১৭ প্রকল্প

৬ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৫৮:৫৫

সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাবে ১৭ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: সরকার গঠনের পর প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৬ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিতব্য এ বৈঠকে প্রাথমিকভাবে ১৮টি প্রকল্প উত্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত ১৭টি প্রকল্প উপস্থাপিত হতে পারে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

Ad
Ad

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে ৯টি নতুন। এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্পও বৈঠকে তোলা হবে। তবে আলোচিত ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ এবার বাদ পড়েছে।

Ad

পানিসম্পদ মন্ত্রণালয় ভারতের ফারাক্কা বাঁধ-এর প্রভাব মোকাবিলায় ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ প্রস্তাব করেছিল। প্রকল্পটির প্রথম পর্যায়ের ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা।

বৈঠকে আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—করতোয়া নদী সিস্টেম উন্নয়ন (বগুড়া ও গাইবান্ধা), ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ, সামাজিক অবকাঠামো উন্নয়ন, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ এবং ৮টি বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নদী, পানি ও জলবায়ু সংক্রান্ত ৪টি প্রকল্প, অবকাঠামো উন্নয়নের ৫টি, সড়ক উন্নয়ন সংশ্লিষ্ট ৩টি, স্বাস্থ্যখাতের ২টি এবং প্রযুক্তি ও অংশীদারিত্বমূলক উন্নয়নের ১টি প্রকল্প এই তালিকায় রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, নতুন সরকারের প্রথম একনেক বৈঠক দেশের উন্নয়ন অগ্রাধিকারের দিকনির্দেশনা দেবে। তবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।

অর্থনীতিবিদ অধ্যাপক মো. আইনুল ইসলাম বলেন, জলবায়ু, নদী, সড়ক ও অবকাঠামো খাতে বিনিয়োগ ইতিবাচক উদ্যোগ। তবে দীর্ঘমেয়াদি প্রকল্পে ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির ঝুঁকি থাকায় কঠোর নজরদারি প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকের সিদ্ধান্তই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নোয়াখালীর চাটখিলে যুবককে পুড়িয়ে হত্যা
নোয়াখালীর চাটখিলে যুবককে পুড়িয়ে হত্যা
৬ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১০:১৮


সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা
৬ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪১:০৬








Follow Us