• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩৭:৩৩ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

এবারও জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা

২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৩:২২

এবারও জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশে ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি বুধবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন-এর সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Ad
Ad

সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। সভায় কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।

Ad

ঘোষণা অনুযায়ী, এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সামর্থ্য অনুযায়ী কেউ চাইলে সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা পর্যন্ত ফিতরা আদায় করতে পারবেন।

উল্লেখ্য, গত বছর ১৪৪৬ হিজরি (২০২৫ সাল) সনেও সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৭:৪২

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪০:১০

পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩০:১৫





Follow Us