• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৫৯:২৩ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৮:০১

পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: পিলখানা ট্র্যাজেডির শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টার দিকে বনানী সামরিক কবরস্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এর মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান নির্বাচনের পর প্রথমবারের মতো একসঙ্গ কোনো আয়োজনে যোগ দিলেন।

Ad
Ad

নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোনাজাত করেন। এ সময় সরকারের মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাঁরা কবরস্থান ত্যাগ করেন।

Ad

পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ। ২০০৯ সালে তৎকালীন বিডিআরের সদর দপ্তরে দুই দিন ধরে চলা বর্বরোচিত এই হত্যাকাণ্ডে জাতি হারায় ৫৭ সেনা কর্মকর্তা। মোট নিহত হন ৭৪ জন। পিলখানার ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডে রচিত হয় নিমর্মতার এক কালো অধ্যায়।

দিনটি উপলক্ষে আজ ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালিত হচ্ছে। দিবসটি পালন করা হচ্ছে গত বছর থেকে। দিনটি শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ, দোয়া এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর দিন হিসেবে পালন করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ছেলেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে বাবার মৃত্যু
ছেলেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে বাবার মৃত্যু
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০০:২৭

বিজয়-রাশমিকার গায়ে হলুদ আজ
বিজয়-রাশমিকার গায়ে হলুদ আজ
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৭:৪২



দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি
দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৪৭


Follow Us