• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা চৈত্র ১৪৩২ ভোর ০৫:১৪:৩০ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

দেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৮:২৭

দেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

এশিয়ান ডেস্ক: দেশে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উত্তপত্তি বলে জানিয়েছে ইএমএসসি।

Ad
Ad

আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে।

Ad

সিলেট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক মাসুদ আহমদ রনি জানিয়েছেন, সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১০ এবং এর গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
১৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৮:২৮




সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
১৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৩






Follow Us