• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:০৬:৩২ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

ভোটের দিনে আবরার ফাহাদকে স্বরণ করে ফারুকীর পোস্ট

১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৯:৫৫

ভোটের দিনে আবরার ফাহাদকে স্বরণ করে ফারুকীর পোস্ট

বিনোদন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই শান্তিপূর্ণ ও প্রাণবন্তভাবে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো, সঙ্গে এই গণতন্ত্রের উৎসবে অংশ নিয়েছেন শোবিজ অঙ্গনের পরিচিত তারকারাও।

ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ভোট দেয়ার পর দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেছেন।

Ad
Ad

ফারুকী তার ভোট দেওয়ার ছবি শেয়ার করে লিখেছেন, ‘আজ অজান্তেই এক বিশেষ দিনে ইতিহাস রচিত হচ্ছে। আজ আবরার ফাহাদের জন্মদিন। আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে দেশে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে।’

Ad

তিনি আরও উল্লেখ করেছেন, এই নির্বাচন শুধু একটি দলকে ক্ষমতায় বসানোর প্রক্রিয়া নয়, বরং বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে তাদের দেশের মালিকানা ফিরে পাচ্ছে। আবরারের জন্মদিনের সঙ্গে এই ঘটনার মিলকে তিনি ‘স্বর্গে লেখা এক চিত্রনাট্যের মতো কাকতালীয়’ আখ্যা দিয়েছেন।

অন্যদিকে তিশা তার ফেসবুক পোস্টে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণভাবে লিখেছেন, ‘ভবিষ্যতের পথে যাত্রা।’

ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের অংশগ্রহণ এই নির্বাচনের আবহকে আরও উজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০৫:৫৫



বীরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু
বীরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১৫:১৭



শীতলক্ষ্যায় ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার
শীতলক্ষ্যায় ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৩:৩৭

চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ২
চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ২
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫১:৪৫




Follow Us