• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৩৯:৪৪ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৭:২৯

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক পরিবেশকে খুবই ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে গণমাধ্যমে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি জানান, নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক রয়েছে এবং স্বল্প মেয়াদি ইইউ পর্যবেক্ষকরা আজ থেকেই মাঠে কাজ শুরু করবেন।

Ad
Ad

ইভারস আইজাবস বলেন, ‘বর্তমানে নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক। যদিও কিছু কিছু ক্ষেত্রে আলোচনার প্রয়োজন রয়েছে, তবে সামগ্রিকভাবে পরিবেশ আশাব্যঞ্জক।’

Ad

তিনি আরও জানান, ‘ইইউ অংশগ্রহণমূলক নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, যেখানে সংখ্যালঘু ও নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।’

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক মঙ্গলবার থেকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষণে মাঠে নামছেন।

৯ ফেব্রুয়ারি সোমবার ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারবেশন মিশন বাংলাদেশ–২০২৬ এক বার্তায় জানায়, প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করে পূর্ণ প্রস্তুতি নিয়েই পর্যবেক্ষক দলটি নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা
একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা
১৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৭:৩৬




সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২
১৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:২৫


দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক
দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক
১৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৮:৫৪



আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
১৯ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৬:১৩


Follow Us