• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০০:৪৭ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে লিটারে ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪২:৪৯

আজ থেকে লিটারে ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, অকটেন ১২০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Ad
Ad

৩১ জানুয়ারি শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এ সমন্বয় করা হয়েছে।

এর ফলে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা, অকটেন ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই মূল্যহার আজ ১ ফেব্রুয়ারি রোববার থেকে কার্যকর হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯



Follow Us