• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:২৮:৩৬ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

বেগম খালেদা জিয়ার জানাজায় তিন বাহিনী প্রধান

৩১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৬:৩১

বেগম খালেদা জিয়ার জানাজায় তিন বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা।

Ad

৩১ ডিসেম্বর বুধবার দুপুরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জানাজাস্থলে পৌঁছান।

Ad
Ad

জানাজা শেষে তিন বাহিনীর প্রধান মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করবেন।

এদিকে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ জানাজাস্থলে জড়ো হয়েছেন।

জনসমাগম মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে খামারবাড়ি, আসাদগেট ও ফার্মগেট পর্যন্ত বিস্তৃত হয়। জানাজা ও দাফন-পূর্ব আনুষ্ঠানিকতা ঘিরে পুরো এলাকায় কয়েক স্তরের কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রমজানে মাথায় টুপি পরা নিয়ে যা বললেন আমির হামজা
রমজানে মাথায় টুপি পরা নিয়ে যা বললেন আমির হামজা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৭:৪৮



দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয়
দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৮:০২




Follow Us