• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ রাত ১১:৩০:২২ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

সাকিব আল হাসানকে দুদকে তলব

২০ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৭:৪৭

সাকিব আল হাসানকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০ নভেম্বর বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদকের মহাপরিচালক বলেন, মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম-দুর্নীতি ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতি করান এবং সেখান থেকে অর্জিত অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। এ ঘটনায় সাকিব আল হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর সাকিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিস্তারিত আসছে...

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
২৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩৪






Follow Us