• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৭:০৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সাবেক মন্ত্রী ফারুক খান গ্রেফতার

১৫ অক্টোবর ২০২৪ সকাল ০৭:৩০:২৯

সাবেক মন্ত্রী ফারুক খান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান গ্রেফতার হয়েছেন।

Ad

১৪ অক্টোবর সোমবার দিনগত রাতে ঢাকার ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, র‍্যাব তাকে গ্রেফতারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি ফারুক খান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন) থেকে জয়লাভের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান।

১৯৫১ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক খান। সামরিক বাহিনীর চাকরি ছেড়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us