• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৬:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নতুন ৭ প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

২ মার্চ ২০২৪ সকাল ০৮:০৯:৫৬

নতুন ৭ প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

নিজস্ব প্রতিবেদক: শপথের পর নতুন সাতজন প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের দপ্তর বণ্টন করেছেন। ১ মার্চ শুক্রবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে বঙ্গভবনে নতুন এই সাতজন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Ad

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা মন্ত্রণালয়, মো. আব্দুল ওয়াদুদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বেগম রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়, বেগম শামসুন নাহারকে শিক্ষা মন্ত্রণালয়, বেগম ওয়াসিকা আয়শা খানকে অর্থ মন্ত্রণালয় এবং বেগম নাহিদ ইজাহার খানকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Ad
Ad

এর আগে, বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর গত ১১ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১৮ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us