• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৫৫:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন আটক

২৬ অক্টোবর ২০২৩ দুপুর ১২:৪৪:৩৭

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Ad

২৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে ডিবির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ বলেছেন, খায়রুল কবিরকে আটক করা হয়েছে। তবে কোন মামলায়, কোন অভিযোগে আটক করা হয়েছে তা জানাননি তিনি।

Ad
Ad

তবে খোকনকে আটকের বিষয়ে তার সহধর্মিণী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বলেছেন, ২৫ অক্টোবর বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মিরপুর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ের ভাইয়ের বাসা থেকে খায়রুল কবিরকে আটক করা হয়েছে।

গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্র জানিয়েছে, খায়রুল কবিরের বিরুদ্ধে নরসিংদীর মামলার ওয়ারেন্ট আছে। ঢাকাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানায়নি ডিবি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭






Follow Us