• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৩২:৩৬ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

গণমাধ্যম একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

৩০ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩৩:২৬

গণমাধ্যম একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমের চলমান পরিবর্তন ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

২৯ এপ্রিল বুধবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘রূপান্তর নামের মধ্যেই একটি ব্যঞ্জন রয়েছে। গণমাধ্যমও বর্তমানে একটি চলমান রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে—ছাপা মাধ্যম থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর হচ্ছে।’

Ad
Ad

তিনি আরও বলেন, গণমাধ্যমকে এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। ‘আমাদের পুরনো চিন্তা, ধ্যান-ধারণা ও মনোজগতের পরিবর্তন করা জরুরি। এই ক্ষেত্রে দেশ রূপান্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে,’ যোগ করেন তিনি।

Ad

অনুষ্ঠানে গণমাধ্যমের ভবিষ্যৎ চ্যালেঞ্জ, প্রযুক্তির প্রভাব এবং ডিজিটাল যুগে সংবাদমাধ্যমের অভিযোজন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।

দৈনিক দেশ রূপান্তরের ৭ বছর পূর্তি উপলক্ষে বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন শ্রেণি ও পেশার গুণীজনরা উপস্থিত ছিলেন। অতিথিদের হাতে ছিল শুভেচ্ছার ফুল, আর মুখে ছিল উচ্ছ্বসিত প্রশংসা ও শুভকামনা। পুরো আয়োজনটি রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়, যেখানে শুভেচ্ছা, আড্ডা, আপ্যায়ন ও উচ্ছ্বাসে ভরে ওঠে পরিবেশ।

দেশ রূপান্তর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পত্রিকাটি মানুষের কথা বলবে এবং এর দায়বদ্ধতা থাকবে শুধুই মানুষের কাছে। অতিথিরাও আশা প্রকাশ করেন, দেশ রূপান্তর নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর মধ্যে ছিলেন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিরোধীদলীয় নেতা, কূটনীতিক, শিক্ষক, চিকিৎসক, জ্যেষ্ঠ সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক ক্রীড়াবিদ, কবি-সাহিত্যিক, আইনজীবী, শিল্পী, মডেলসহ নানা পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেমরার কালি কারখানার আগুন নিয়ন্ত্রণে
ডেমরার কালি কারখানার আগুন নিয়ন্ত্রণে
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩০:৩৪



নতুন কর্মসূচির ঘোষণা দিলো ১১ দলীয় ঐক্য জোট
নতুন কর্মসূচির ঘোষণা দিলো ১১ দলীয় ঐক্য জোট
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৫০:৫০


বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাস
বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাস
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩০:০৮






Follow Us