• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে মাঘ ১৪৩২ রাত ০২:১৮:৫৬ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

টিআইবির সাথে র‍্যাক নির্বাহী কমিটির মতবিনিময়

৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১:৩৮:১৮

টিআইবির সাথে র‍্যাক নির্বাহী কমিটির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)'র সাথে মতবিনিময় করেছে দুর্নীতি দমন কমিশন বিটে কর্মরত অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)। এসময় র‍্যাক সদস্যদের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে তথ্য সংগ্রহে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় টিআইবি। 

Ad

মঙ্গলবার টিআইবির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোহাম্মদ তৌহিদ হোসেন, একই বিভাগের কর্মকর্তা জাফর সাদিক। 

র‍্যাক সভাপতি শাফি উদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা এখন 'বর্ডারলেস জার্নালিজম'র যুগে প্রবেশ করেছে। তথ্য উপাত্ত সংগ্রহে বিশ্বের বিভিন্ন দেশের সংস্থা বা ব্যাক্তিদের সাথে যোগাযোগ করতে হয় সাংবাদিকদের। এক্ষেত্রে র‍্যাক সদস্যদের জন্য আন্তর্জাতিক পরিমন্ডলে সেতুবন্ধন হিসাবে কাজ করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এর মাধ্যমে দুর্নীতি করে দেশ থেকে চলে গেলে কিংবা বিদেশে অর্থ পাচার করলেই সহজে নিস্তার পাওয়া যাবে না, এমন বার্তা দেয়া যাবে দুর্নীতির সাথে জড়িতদের। পাশাপাশি তথ্য আদান-প্রদানের মাধ্যমে টিআইবির চোখ দিয়ে দেশে কিংবা বিদেশে অবৈধ সম্পদ গড়া সিন্ডিকেটের উপর নজর রাখতে পারবে অনুসন্ধানী প্রতিবেদকরা। 

সংগঠনের সাধারণ সম্পাদক তাবারুল হক বলেন, তথ্যগত দূর্বলতা কিংবা অসংগতির কারণে দুদকের মামলা থেকে রেহাই পেয়ে যায় অনেক দুর্নীতিবাজ। দুর্বল চার্জশিটের কারণে আইনের ফাঁক-ফোকরে বেরিয়ে পড়ে রাঘববোয়ালরা। এক্ষেত্রে টিআইবির দেয়া তথ্য-উপাত্ত এবং দুর্নীতির ধারণাসূচক অনুসন্ধানী সাংবাদিকতাকে যেমন সমৃদ্ধ করে, তেমনিই দুদকের অনুসন্ধানেও সহায়ক শক্তি হিসেবে কাজ করে। 

এসময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ক্ষেত্রে র‍্যাক সদস্যদের জন্য তথ্যগত সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে উল্লেখ করে বলেন, দেশের বাইরে চলে যাওয়া দুর্নীতিগ্রস্থ ব্যাক্তি এবং অর্থ পাচারের তথ্যানুসন্ধানে বিভিন্ন দেশে কাজ করা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চ্যাপ্টারগুলোও পাশে থাকবে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন র‍্যাকের যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমুল আলম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মারুফ কিবরিয়া, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মাসুদ রানা, কল্যাণ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, প্রচার প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী, কার্যনির্বাহী সদস্য মতলু মল্লিক, জামিউল আহসান সিপু ও দুলাল হোসেন।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:৩৮








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১


Follow Us