• ঢাকা
  • |
  • বুধবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০২:০০:৪৬ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

ইন্তেকাল করেছেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. মাহবুবুল হক

২৫ জুলাই ২০২৪ সকাল ১০:৩৯:২৪

ইন্তেকাল করেছেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. মাহবুবুল হক

নিজস্ব প্রতিবেদক: একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুবুল হক ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। ২৪ জুলাই বুধবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেেন এই শিক্ষক।

২৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ রাজধানীর ভাটারার বাসায় আনা হবে। এরপর জানাজা শেষে নেয়া হবে চট্টগ্রামে। সেখানেই আগামীকাল শুক্রবার তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

একাধারে ভাষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক ড. মাহবুব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। প্রবন্ধে অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য, গবেষণায় অবদান রাখায় বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২


Follow Us