• ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৩১:৪৮ (17-May-2026)
  • - ৩৩° সে:

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

১৭ মে ২০২৬ দুপুর ১২:৫০:৪৮

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

ডেস্ক রিপোর্ট: আড়াই দশকের বেশি সময় ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ উল্লেখ করে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনাও চাওয়া হয়েছে।

আজ ১৭ মে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ রিট আবেদন করেন।

Ad
Ad

জাগোনিউজের প্রতিবেদন থেকে জানা যায়, রিটে হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের সঙ্গে জড়িত থাকার অভিযোগের তদন্তের জন্য একটি কমিটি গঠন এবং তদন্ত চলাকালে ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চাওয়া হয়েছে।

Ad

এছাড়া সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি কয়েকজন সাবেক কর্মকর্তা ও সংশ্লিষ্টদেরও তালিকাভুক্ত করে তদন্তের আওতায় আনার আবেদন করা হয়েছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে ৬ এপ্রিল এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে তদন্ত কমিটি গঠন এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় পরবর্তীতে রিট দায়ের করা হয়েছে বলে জানান আবেদনকারী আইনজীবী।

ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম দাবি করেন, দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এবং এতে বহু শিশু আক্রান্ত ও মৃত্যুবরণ করেছে। তার অভিযোগ, টিকাদান ব্যবস্থায় পরিবর্তনের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে—যার সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

তিনি আরও জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
১৭ মে ২০২৬ দুপুর ০২:১০:৪৯





Follow Us