• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:০৯:১৪ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে খালাস পেলেন খান আকরাম

২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৯:২৬

মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে খালাস পেলেন খান আকরাম

নিজস্ব প্রতিবেদক: একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগ।

আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

Ad
Ad

এর আগে বুধবার এ মামলায় দায়ের করা আপিলের ওপর রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।

Ad

২০১৫ সালের ১১ আগস্ট একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং খান মো. আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রায়ে বলা হয়, মামলার তিন আসামির মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের একটি প্রমাণিত হয়েছে। প্রমাণিত পাঁচ অভিযোগে সিরাজুল হককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর প্রমাণিত এক অভিযোগে আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খান আকরাম হোসেন। আপিল শুনানি শেষে সর্বোচ্চ আদালত তাকে খালাস দেন।

এ মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৩০





বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৩:২০






Follow Us