• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১৬:০৪ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিনের রিমান্ডে

১৪ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৫৯:২১

সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Ad

১৪ আগস্ট বুধবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালত নিউমার্কেট থানার একটি মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন।

Ad
Ad

এসময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিল না। তাদের পক্ষে কোনো আইনজীবী ওকালতনামা জমা দেয়নি। একইসাথে রাষ্ট্রপক্ষেও কোনো আইনজীবী উপস্থিত ছিল না।

হত্যা মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে সন্তান হত্যার বিচার চান।

এর আগে, ১৩ আগস্ট মঙ্গলবার বিকেলে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের আটকের পর নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ওইদিন নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে, নিউমার্কেটের সাইন্সল্যাব এলাকায় গাড়ি ভাঙচুর এবং সহিংসতার ঘটনায় আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামাদের। ওই মামলায় তাদের রিমান্ড চাওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:৩৮








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১


Follow Us