• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সকাল ১১:০৮:০৯ (09-May-2026)
  • - ৩৩° সে:

আবারও অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের সরকার গঠন

৯ মে ২০২৬ সকাল ০৮:২০:৫৯

আবারও অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের সরকার গঠন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েও সেই সমর্থন প্রত্যাহার করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)। এছাড়া ভিসেকে নামের আরেকটি দলও সমর্থনের ঘোষণা দিলেও এখনো রাজ্যপালের কাছে আনুষ্ঠানিক চিঠি দেয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, মুসলিম লীগ শেষ পর্যন্ত বিজয়ের জোটে না গিয়ে বর্তমান ক্ষমতাসীন ডিএমকে নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির রয়েছে দুটি আসন। অন্যদিকে ভিসেকেও দুটি আসনে জয় পেয়েছে। তবে তারা এখনো সমর্থনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে।

Ad
Ad

প্রতিবেদন অনুযায়ী, ভিসেকে জোটে যোগ দেওয়ার শর্ত হিসেবে উপমুখ্যমন্ত্রীর পদ দাবি করেছে। দাবি পূরণ না হলে তারা বিজয়ের নেতৃত্বাধীন জোটে যোগ দেবে না বলেও ইঙ্গিত দিয়েছে।

Ad

এ অবস্থায় ভিসেকে ও মুসলিম লীগের সমর্থন না পাওয়ায় থালাপতি বিজয়ের জোট ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে সরকার গঠন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এর আগে ৮ মে শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন থালাপতি বিজয়। এ সময় রাজ্যপাল তাকে জানান, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেখাতে না পারায় সরকার গঠনের আমন্ত্রণ দেওয়া সম্ভব নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা
খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা
৯ মে ২০২৬ সকাল ১০:২৮:৫৫










Follow Us