• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৩২:৩৪ (08-May-2026)
  • - ৩৩° সে:

সরকার গঠন ঘিরে তামিলনাডুতে অস্থিরতা, পদত্যাগের হুমকি

৮ মে ২০২৬ সকাল ১১:১৬:৫৭

সরকার গঠন ঘিরে তামিলনাডুতে অস্থিরতা, পদত্যাগের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: তামিল চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) জানিয়েছে, ডিএমকে বা এআইএডিএমকে যদি সরকার গঠনের দাবি তোলে, তবে তার দলের সব বিধায়ক পদত্যাগ করতে পারেন।

দলীয় সূত্রের বরাতে জানা যায়, ডিএমকে ও এআইএডিএমকের গুরুত্বপূর্ণ বৈঠকের পরই টিভিকে এই অবস্থান নেয়। তাদের আশঙ্কা, দুই দ্রাবিড় দল এক ধরনের সমঝোতায় গিয়ে টিভিকেকে সরকার গঠন থেকে দূরে রাখতে পারে।

Ad
Ad

বর্তমান হিসেবে টিভিকে ১০৮টি আসন নিয়ে একক বৃহত্তম দল হলেও সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। দলটি দাবি করছে, এই অবস্থায় তাদেরই সরকার গঠনের সুযোগ পাওয়া উচিত।

Ad

অন্যদিকে রাজ্যপাল আর. ভি. আরলেকার টিভিকেকে সরকার গঠনের আমন্ত্রণ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। তার মতে, দলটির কাছে এখনো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের মতো পর্যাপ্ত সমর্থন নেই।

রাজভবনের সূত্র অনুযায়ী, সরকার গঠনের জন্য অন্তত ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থন দেখাতে হবে—এমন অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

বর্তমানে টিভিকের সঙ্গে জাতীয় কংগ্রেসের ৫ জন বিধায়ক রয়েছে বলে জানা গেছে। বাকি সমর্থন আদায়ের জন্য ছোট দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।

এদিকে ডিএমকে বলেছে, তাদের মূল লক্ষ্য নতুন নির্বাচন এড়ানো এবং স্থিতিশীল সরকার গঠন নিশ্চিত করা। একই সঙ্গে রাজনৈতিক অস্থিরতা এড়ানোর বিষয়টিকেও তারা গুরুত্ব দিচ্ছে।

অন্যদিকে এআইএডিএমকের নেতা এডাপ্পাদি কে. পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী করে বাইরে থেকে সমর্থন দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে সূত্র জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাডুর বর্তমান পরিস্থিতি জটিল হয়ে উঠছে, কারণ কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। মোট ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। সেখানে টিভিকে পেয়েছে ১০৮টি, ডিএমকে ৭৩টি এবং এআইএডিএমকে ৫৩টি আসন পেয়েছে।

বিশ্লেষকরা আরও বলছেন, রাজ্যপালের সিদ্ধান্ত এবং সম্ভাব্য জোট রাজনীতির কারণে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us