আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে ১২ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ১ মে শুক্রবার রাজধানী নম পেনের মিয়ানচে জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
২ মে রোববার কম্বোডিয়ার স্থানীয় গণমাধ্যম খেমার টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানচে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স অনলাইন প্রতারণার একটি মামলার তদন্তে স্টুং মিয়ানচে ২ কমিউনের একটি বাসায় অভিযান চালায়। অভিযানের সময় ওই বাসা থেকে ১২ জন বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশের বরাতে জানানো হয়, সন্দেহভাজনরা ভুয়া ঋণের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রশাসনিক ফি আদায়ের মাধ্যমে প্রতারণা করছিল।
গ্রেফতার ১২ জনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available