আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ আবার শুরু হলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেল শিল্প ধ্বংস হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এরোস্পেস প্রধান জেনারেল মাজিদ মুসাভি।
২১ এপ্রিল মঙ্গলবার ইরানি গণমাধ্যমে দেওয়া বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।


মুসাভি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো বড় ভুল হবে। প্রতিবেশী দেশগুলো যদি যুক্তরাষ্ট্রকে নিজেদের স্থাপনা ব্যবহার করে ইরানের ওপর হামলার সুযোগ দেয়, তাহলে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হবে।

তার ভাষায়, 'দক্ষিণের প্রতিবেশীরা যদি শত্রুকে তাদের স্থাপনা ব্যবহার করে ইরানে হামলার সুযোগ দেয়, তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলের তেল উৎপাদনকে বিদায় বলতে হবে।'
উল্লেখ্য, বর্তমানে উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সেনা মোতায়েন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available