• ঢাকা
  • |
  • বুধবার ১১ই চৈত্র ১৪৩২ সকাল ১১:৫৭:৩৫ (25-Mar-2026)
  • - ৩৩° সে:

একদিনে প্রায় ৯শ' ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

২৫ মার্চ ২০২৬ সকাল ০৯:০৯:৪৪

একদিনে প্রায় ৯শ' ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে প্রায় সাড়ে ৯শ' ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। যা যুদ্ধ শুরুর পর সবচেয়ে ব্যাপক হামলাগুলোর একটি। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

২৪ মার্চ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ছোড়া হয় সাড়ে পাঁচশ'রও বেশি ড্রোন। এই হামলায় এখন পর্যন্ত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। হামলায় আহত বেশ কয়েকজন। এতে ক্ষতিগ্রস্ত হয় লিভি শহর।

Ad
Ad

ইভানো ফ্রানকিভ্-স্কে পাওয়া যায় দুইজনের মৃত্যুর খবর। আরেক শহর ভিনিতসিয়ায় নিহত হন একজন।

Ad

এর আগে, রাতভর চালানো হামলায় মৃত্যু হয় পাঁচজনের। ইউক্রেনের ১১টি অঞ্চল টার্গেট করে প্রায় চারশ' ড্রোন ও ৩৪টি মিসাইল ছোড়ে রাশিয়া। যদিও বেশিরভাগ ড্রোন ভূপাতিতের দাবি করেছে কিয়েভ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দুই দফার পর আবারও কমল স্বর্ণের দাম!
দুই দফার পর আবারও কমল স্বর্ণের দাম!
২৫ মার্চ ২০২৬ সকাল ১১:২০:৪১






Follow Us