• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৫১:৫০ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

ইথিওপিয়ায় ভূমিধস ও বন্যায় নিহত ৬৪, নিখোঁজ শতাধিক

১২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:১৩

ইথিওপিয়ায় ভূমিধস ও বন্যায় নিহত ৬৪, নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে ভূমিধস ও বন্যায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ১২৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় ১২ মার্চ বৃহস্পতিবার এক বিবৃতিতে দক্ষিণ ইথিওপিয়া আঞ্চলিক পুলিশ জানায়, দক্ষিণাঞ্চলের গামো জোনে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

Ad
Ad

গাচো বাবা জেলার যোগাযোগ প্রধান আবেবে আগেনা জানান, নিহতদের অধিকাংশকেই কাদামাটির নিচে চাপা পড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে কতটি পরিবার এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয়।

Ad

গামো জোনের দুর্যোগ মোকাবিলা বিভাগের পরিচালক মেসফিন মানুকা জানান, উদ্ধার অভিযানের সময় কাদার নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে দক্ষিণ ইথিওপিয়া আঞ্চলিক রাজ্যের প্রেসিডেন্ট তিলাহুন কেবেদে এই দুর্যোগে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তিলাহুন কেবেদে বলেন, এখন বর্ষা মৌসুম চলছে এবং এ ধরনের দুর্যোগ আবারও ঘটতে পারে। তাই পাহাড়ি ও বন্যাপ্রবণ এলাকায় বসবাসকারীদের প্রয়োজনীয় সতর্কতা নিতে হবে।

সাম্প্রতিক দিনগুলোতে ভারি বৃষ্টিপাতের কারণে পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবেশী কেনিয়াতেও প্রবল বৃষ্টির কারণে রাজধানী নাইরোবিসহ বিভিন্ন এলাকায় বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে ইথিওপিয়ায় প্রায়ই ভূমিধস ও বন্যার ঘটনা ঘটে। এর আগে ২০২৪ সালের জুলাই মাসে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট এক ভয়াবহ ভূমিধসে দক্ষিণ ইথিওপিয়ায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল
১২ মার্চ ২০২৬ রাত ০৮:১৮:৫৩


সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি
সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি
১২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১



Follow Us