আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন স্থানে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। টানা অভিযানে দেশটির নানা শহরে বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
৯ মার্চ সোমবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।


প্রতিবেদনে বলা হয়, তেহরানের রেসালাত স্কয়ারের কাছে একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। এতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তাদের প্রতিবেদকেরা রাজধানী তেহরানে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে— তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল দিনভর তেহরানের পরিস্থিতি ছিল অস্থির। শহরটিতে প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুধু তেহরান নয়, একই দিনে ইসফাহানসহ ইরানের আরও কয়েকটি বড় শহরেও হামলার খবর পাওয়া গেছে।
এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান হামলা ১০ মার্চ মঙ্গলবার পর্যন্ত টানা ১১ দিনে গড়িয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এ পর্যন্ত সংঘাতে দেশটিতে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।
ক্রমাগত এই হামলা ও পাল্টা উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ বাড়ছে।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available