• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে ফাল্গুন ১৪৩২ রাত ০৩:২৩:৪৩ (06-Mar-2026)
  • - ৩৩° সে:

আরও বেড়েছে জ্বালানি তেলের দাম

৫ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:২৪

আরও বেড়েছে জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে।

৫ মার্চ বৃহস্পতিবার তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

Ad
Ad

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৬৫ ডলার বা ৩ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সার ইন্টারমিডিয়েটের দাম ২ দশমিক ৭৬ ডলার বা ৩ দশমিক ৭০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৭ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে।

Ad

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে হামলা-পাল্টা হামলার কারণে তেলের সরবরাহে ঝুঁকি তৈরি হওয়ায় বাজারে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বৃহস্পতিবার ভোরে ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে লাখো মানুষকে বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়। সংঘাত এখন ষষ্ঠ দিনে গড়িয়েছে।

এর আগে বুধবার ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের দিকে নিক্ষেপ করা একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। একই দিন শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি মার্কিন সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে হরমুজ প্রণালীর আশপাশে তেলবাহী জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, কুয়েতের উপকূলের কাছে একটি ট্যাংকারের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সংঘাতের কারণে জ্বালানি সরবরাহেও প্রভাব পড়ছে। উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় এলএনজি উৎপাদক কাতার গ্যাস রপ্তানিতে ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, স্বাভাবিক উৎপাদনে ফিরতে অন্তত এক মাস সময় লাগতে পারে।

জাহাজ চলাচলেও বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। জাহাজ পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ম্যারিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ইরাক, সৌদি আরব ও কাতারের উপকূলের কাছে অন্তত ২০০টির বেশি জাহাজ নোঙর করে অপেক্ষা করছে।

এদিকে বিশ্বের অন্যতম বড় জ্বালানি ভোক্তা চীন তাদের কোম্পানিগুলোকে নতুন পরিশোধিত জ্বালানি রপ্তানি চুক্তি স্থগিত রাখতে এবং ইতিমধ্যে নির্ধারিত চালান বাতিলের চেষ্টা করতে বলেছে বলে শিল্প ও বাণিজ্য সূত্র জানিয়েছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us