• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩৪:৪২ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

কয়েকদিনের মধ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল শেষ হয়ে যাবে

৫ মার্চ ২০২৬ সকাল ০৮:২৫:৩৬

কয়েকদিনের মধ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল শেষ হয়ে যাবে

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে যে হারে ইরান ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে এমন করে ছুড়তে থাকলে আর কয়েকদিনের মধ্যে তাদের মিসাইল শেষ হয়ে যাবে। কয়েকজন পশ্চিমা গোয়েন্দা এ তথ্য জানিয়েছে বলে গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এপি।

জেষ্ঠ এক কর্মকর্তা বার্তাসংস্থাটিকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেশ সফলভাবে ইরানের মিসাইল লঞ্চারে হামলা চালাচ্ছে। এ কারণে ইরানের মিসাইল ছোড়ার পরিমাণও কমে গেছে বলে দাবি তার। তবে ইরান হয়ত তার কিছু মিসাইল জমিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন এ কর্মকর্তা।

Ad
Ad

তবে ইরানের মিসাইল আটকাতে গিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিরক্ষা মিসাইলও শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আরেক কর্মকর্তা। এ কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রতিরক্ষা মিসাইল ব্যবহারেও এখন থেকে সতর্ক হতে হবে।

Ad

সূত্র: এপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us