• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:২৯:০৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

২ মার্চ ২০২৬ রাত ০৮:২৭:২৫

ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সামরিক বাহিনী ইরানে অত্যন্ত সুক্ষ্ম এবং বিধ্বংসী পদ্ধতিতে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার পেন্টাগনে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‌‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন তিনি।

এ সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান কোনোভাবেই ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না। সংবাদ সম্মেলনে ইরানের হামলায় মার্কিন চার সেনাসদস্যের মৃত্যুর তথ্য স্বীকার করে হেগসেথ বলেন, এই ধরনের অভিযানে হতাহতের ঘটনা ঘটতে পারে।

Ad
Ad

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ওয়াশিংটন আশা করে, ইরানি জনগণ এই ‘অবিশ্বাস্য সুযোগ’ কাজে লাগাবে। তিনি ট্রাম্পের আগের মন্তব্যের সূত্র ধরে বলেন, প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, ‘‘এখনই আপনাদের সময়’’। ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীকে উৎখাতে দেশটির সাধারণ জনগণের উদ্দেশে ওই বার্তা দিয়েছে পেন্টাগন।

Ad

হেগসেথ ইরানের নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের পরবর্তী সব পদক্ষেপ খুব ভেবেচিন্তে নেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে কড়া হুঁশিয়ারি দিয়ে পিট হেগসেথ বলেন, মার্কিন নাগরিকদের মৃত্যুর জন্য দায়ীদের খুঁজে বের করে হত্যা করবে ওয়াশিংটন।

তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তেহরানের বিরুদ্ধে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সুরক্ষা কবচ হিসেবে প্রচলিত সামরিক সক্ষমতা বৃদ্ধির অভিযোগ করেন তিনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সমালোচনা করেন হেগসেথ। তিনি ওবামার ওই চুক্তিকে ‘ব্যর্থ চুক্তি’ হিসেবে অভিহিত করেন।

হেগসেথ বলেন, বর্তমান অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, নৌ-সম্পদ এবং অন্যান্য নিরাপত্তা অবকাঠামো ধ্বংস করা।

সূত্র: এএফপি, আল-জাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us