• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩৮:৪৩ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

নিরাপত্তা ও অখণ্ডতা নিয়ে আপসহীন থাকবে পাকিস্তান: শাহবাজ শরিফ

২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫০:৩৮

নিরাপত্তা ও অখণ্ডতা নিয়ে আপসহীন থাকবে পাকিস্তান: শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক: সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। আফগান তালেবান বাহিনীর সঙ্গে সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তারা এ মন্তব্য করেন।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষের মধ্যে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা অভিযান চালিয়েছে বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে। তাদের দাবি, আফগান তালেবান বাহিনীর উসকানিমূলক হামলার জবাব হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

Ad
Ad

নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, অভিযানে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট ও গোলাবারুদের গুদাম লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়। তবে এ বিষয়ে আফগান পক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Ad

২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। যেকোনো আগ্রাসনের জবাব কঠোর ও উপযুক্তভাবে দেওয়া হবে।

তিনি আরও বলেন, পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। সামরিক বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে তিনি জানান, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে বাহিনী জাতীয় দায়িত্ব পালন করছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, উন্নত প্রশিক্ষণ ও কার্যকর প্রতিরক্ষা কৌশলের মাধ্যমে বাহিনী অভ্যন্তরীণ ও বহিরাগত—উভয় ধরনের হুমকি মোকাবিলায় সক্ষম।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শান্তি ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে আপসহীন অবস্থানের কথা জানান এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সূত্র: জিও নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







রাজা-রানির মতো বিজয়-রাশমিকার বিয়ে
রাজা-রানির মতো বিজয়-রাশমিকার বিয়ে
২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০০:৪৮

মতলবে মধ্যরাতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
মতলবে মধ্যরাতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
২৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪১:৪১


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
২৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৭:৫১


Follow Us