• ঢাকা
  • |
  • শনিবার ২২শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৫২:৩২ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

ফের উত্তর কোরিয়ার প্রধান নির্বাচিত হলেন কিম জং উন

২৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১০:৩৪

ফের উত্তর কোরিয়ার প্রধান নির্বাচিত হলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক: আবারও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

২২ ফেব্রুয়ারি রোববার পার্টি কংগ্রেসের চতুর্থ দিনের বৈঠকে হয় এ নির্বাচন। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন, কেআরটি।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, দেশের মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে আরও উঁচুতে নিয়ে গেছেন কিম। আর সেনাবাহিনীকে করেছেন আরও শক্তিশালী ও আধুনিক। রোববারের ওই বৈঠকে নির্বাচিত হয় দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরাও।

Ad

এছাড়া দলের বিভিন্ন নিয়ম-কানুনের সংশোধনী গৃহীত হয় বলে জানিয়েছে কেসিএনএ। তবে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, কিম বৈঠকটি ব্যবহার করে নতুন সামরিক লক্ষ্য ঘোষণা করতে পারেন। এর মধ্যে প্রচলিত বাহিনীকে শক্তিশালী করা, সেগুলোকে পারমাণবিক সক্ষমতার সাথে একীভূত করা এবং গণ-সংহতির মাধ্যমে অর্থনৈতিক “আত্মনির্ভরতা” জোরদার করার পরিকল্পনা থাকতে পারে। মহামারী-পরবর্তী সময়ে চীনের সাথে বাণিজ্য ধীরে ধীরে বাড়ছে এবং রাশিয়ায় অস্ত্র রপ্তানিও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে প্রতি পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত কংগ্রেসে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। ৪২ বছর বয়সী কিম তার শাসনামলে দলের শীর্ষ পদে রয়েছেন। ২০১৬ সালে পদবি ‘প্রথম সচিব’ থেকে ‘চেয়ারম্যান’ এবং ২০২১ সালের দলীয় কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us