• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই চৈত্র ১৪৩২ ভোর ০৫:১৬:০৮ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

জুমার নামাজ চলাকালে ইন্দোনেশিয়ায় মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪

৮ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৫৬:১৪

জুমার নামাজ চলাকালে ইন্দোনেশিয়ায় মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪

আন্তর্জাতিক ডেস্ক: জুমার নামাজ চলাকালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুল প্রাঙ্গণে অবস্থিত মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। দেশটির উত্তর জাকার্তার কেলাপা গাদিংয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

৭ নভেম্বর শুক্রবার সংবাদ সম্মেলনে শহরের পুলিশপ্রধান আসেপ এদি সুহেরি বলেছেন, ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে অনেকেই দগ্ধ। কয়েকজনের অবস্থা গুরুতর। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

Ad
Ad

দেশটির খবরের চ্যানেল কম্পাস টিভি ও মেট্রো টিভির ফুটেজে স্কুলের চারপাশে ব্যাপক পুলিশের উপস্থিতি ও একাধিক অ্যাম্বুলেন্সকে প্রস্তুত থাকতে দেখা গেছে।

Ad

বিস্ফোরণের ঘটনায় মসজিদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us