• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:৫৮ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

‘কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষ যুদ্ধে রূপ নিতে পারে’

২৬ জুলাই ২০২৫ সকাল ০৮:৩৭:৫৩

‘কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষ যুদ্ধে রূপ নিতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ২৫ জুলাই শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষ ‘যুদ্ধে রূপ নিতে পারে’। এই সংঘর্ষে ইতোমধ্যে এক লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

Ad

থাইল্যান্ডের সা সা কেট থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার থেকে দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়, যেখানে যুদ্ধবিমান, কামান, ট্যাংক ও পদাতিক বাহিনী জড়িত হয়ে পড়ে। এদিকে, শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এ বিষয়ে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে।

Ad
Ad

জানা গেছে, কম্বোডিয়ার ওডার মিনচেই প্রদেশে কামান হামলায় একজন ৭০ বছরের বৃদ্ধ নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। থাইল্যান্ডে ১৪ জন বেসামরিক লোক ও এক সেনাসহ ১৫ জন নিহত হয়েছে এবং ৪৬ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১৫ জন সেনাসদস্য রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় থাইল্যান্ডের এক সেনা কমান্ডার কম্বোডিয়ার সীমান্তঘেঁষা আটটি জেলায় সামরিক আইন জারি করেন। তিনি কম্বোডিয়ার বিরুদ্ধে ‘থাই ভূখণ্ডে জোরপূর্বক প্রবেশের’ অভিযোগ তোলেন।

থাই প্রধানমন্ত্রী ফুমথাম বলেন, ‘আমরা প্রতিবেশী হিসেবে সমঝোতার চেষ্টা করেছি, তবে জরুরি পরিস্থিতিতে থাই সেনাবাহিনীকে এখন তৎপর হতে বলা হয়েছে। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে এটি যুদ্ধেও রূপ নিতে পারে।’

শুক্রবার ভোর ৪টায় তিনটি এলাকায় ফের সংঘর্ষ শুরু হয়। কম্বোডিয়া ইগ-২১ রকেট, ভারী কামান ও অন্যান্য অস্ত্র ব্যবহার করলে থাইল্যান্ড পাল্টা হামলা চালায়।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোর্নদেজ বালানকুরা জানান, পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে এবং তারা মালয়েশিয়ার মাধ্যমে মধ্যস্থতায় রাজি রয়েছেন। মালয়েশিয়া বর্তমানে আসিয়ানের চেয়ার।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, থাইল্যান্ড একটি যুদ্ধবিরতির প্রস্তাব থেকে ‘পিছিয়ে গেছে’ এবং তারা এখন ‘সত্যিকারের সদিচ্ছার’ অপেক্ষায় আছেন।

চীনও সংঘর্ষ নিয়ে উদ্বেগ জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘ক্ষয়ক্ষতি বেদনাদায়ক’ এবং বিষয়টিকে শান্তভাবে মোকাবিলা করতে হবে।

কম্বোডিয়ার সামরোয়াং শহরে পরিবারগুলো গাড়িতে করে পালিয়ে যাচ্ছেন, অনেকেই বৌদ্ধ মন্দিরে আশ্রয় নিচ্ছেন।

৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বহু এলাকা নিয়ে পুরনো বিরোধ থাকলেও, ২০১৩ সালে জাতিসংঘ আদালতের রায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে মে মাসে এক কম্বোডিয়ান সেনার মৃত্যুর পর নতুন করে সংঘর্ষ শুরু হয়।

বৃহস্পতিবার ছয়টি এলাকায় তীব্র লড়াই হয়, যার মধ্যে দুটি প্রাচীন মন্দির সংলগ্ন। থাই এফ-১৬ জেট ব্যবহার করে প্রতিক্রিয়া জানায় এবং উভয় পক্ষই প্রথম গুলি চালানোর দায় একে অপরের ওপর চাপায়।

থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়া বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে, যার মধ্যে একটি হাসপাতাল ও একটি পেট্রোল স্টেশন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০




Follow Us