• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:৫৯ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ফোন কল ফাঁসের জের ধরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত

১ জুলাই ২০২৫ বিকাল ০৩:২৮:৪৮

ফোন কল ফাঁসের জের ধরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে। উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত দেশের ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

Ad

১ জুলাই মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সাথে ফোনালাপ ফাঁস হওয়ার পর তার ওপর পদত্যাগের চাপ জোরালো হচ্ছিলো। ফোন কলে মিস সিনাওয়াত্রা হুন সেনকে ‘আংক্যাল’ সম্বোধন করেন এবং থাইল্যান্ডের একজন সামরিক কমান্ডারের সমালোচনা করেন।

এটি জনমনে ক্ষোভ তৈরি করে ও তাকে বরখাস্তের জন্য আবেদন করা হয়, যা সাংবিধানিক আদালত বিবেচনা করছে।

দেশটির প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় সদস্য হিসেবে মেয়াদ শেষের আগেই ক্ষমতা হারাচ্ছেন পেতংতার্ন সিনাওয়াত্রা।

এই পরিবার দেশটির রাজনীতিতে খুবই প্রভাবশালী। গত দুই দশক ধরে তারা দেশটির রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক।

তার ক্ষমতাসীন জোট ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপাকে পড়েছে, কারণ তাদের একটি গুরুত্বপূর্ণ অংশীদার দুই সপ্তাহ আগে এই জোট ত্যাগ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০




Follow Us