• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪৭:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়ল ৩ ভবন

৩০ জুন ২০২৫ সকাল ০৮:০৫:৫৩

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়ল ৩ ভবন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ভয়াবহ এক বিস্ফোরণে তিনটি ভবন ধসে পড়েছে। স্থানীয় সময় ২৯ জুন রোববার ভোরে ঘটা এই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন দুজন নারী।

Ad

ফিলাডেলফিয়া দমকল বিভাগ সূত্রে জানা গেছে, ভোর ৪টা ৫০ মিনিটে ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে’ বিস্ফোরণের খবর আসে।

এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

স্থানীয় দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি বলেছেন, একই সারিতে থাকা ৩টি ভবনে বিস্ফোরণ হয়, যার ফলে আগুন লেগে যায়।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে যে দুর্ঘটনাস্থলে মানুষ আটকা পড়েছে। আমরা দুজন বাসিন্দাকে খুঁজে বের করে তাদের হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হয়েছি। দুজনই বয়স্ক নারী, তাদের একজনের অবস্থা গুরুতর।’

পরে দমকল বিভাগ জানিয়েছে, বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। তবে স্থানীয় কর্মকর্তারা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

যদিও বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। সূত্র: এনবিসি নিউজ।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us