আন্তর্জাতিক ডেস্ক: ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। নৌকাডুবিতে নিখোঁজ রয়েছেন অন্তত ৭০ জন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর প্রতিনিধিরা ৫ এপ্রিল রোববার জানান, স্থানীয় সময় ওই দিন একটি ছোট নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন।


দাতব্য সংস্থা ‘মেডিটেরিয়ানে সেভিং হিউম্যানস অ্যান্ড সি-ওয়াচ’ জানায়, উদ্ধার হওয়া সবাইকে ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয় এবং পরে ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছে দেয়া হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, নৌকাটি লিবিয়ার তাজোরা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং এতে শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই বৈরী আবহাওয়া ও ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়।
ইতালীয় কোস্টগার্ডের মুখপাত্র রবার্তো ডি’অ্যারিগো বলেন, লিবিয়ার কর্তৃপক্ষের তদারকিতে একটি ইতালীয় মালবাহী জাহাজ এবং একটি লাইবেরীয় বাণিজ্যিক জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। উদ্ধার হওয়া ৩২ জনই পুরুষ, যার মধ্যে একজন কিশোর রয়েছে। তাদের ল্যাম্পেদুসা দ্বীপে আনা হয়েছে।
চলতি বছর ভূমধ্যসাগরে অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছেন। গত সপ্তাহেও ল্যাম্পেদুসা থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে একটি ডিঙি নৌকা থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করেছিল ইতালীয় কোস্টগার্ড।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available