• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৬:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাঙ্গুনিয়ার আজগরের

২৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৪২:০৭

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাঙ্গুনিয়ার আজগরের

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: কিছুদিন আগেই দেশে এসেছিলেন মো. আজগর। বিয়ে করে সংসার শুরু করেছিলেন। নতুন বউকে রেখে আবারও রোজগারের আশায় ফেরত যান সৌদি আরবে। স্বপ্ন ছিল, প্রবাসে পরিশ্রম করে উপার্জন করে দেশে এসে সুখে শান্তিতে দিন কাটাবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না।

Ad

সৌদি আরবের আল কাসিম এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ফকিরপাড়ার যুবক আজগরের (৩২)।

Ad
Ad

২৪ সেপ্টেম্বর বুধবার রাতে কোম্পানির কাজ শেষে ফেরার পথে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি ও কুমিল্লার আরেক যুবক। আহত হন আরও দুজন।

সৌদি প্রবাসী আজগরে সহকর্মী ফারুক আহমেদ বলেন, ‘গাড়ি নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে সঙ্গে প্রচণ্ড আঘাত পায় আজগর। আমরা কিছু বুঝে ওঠার আগেই সে মারা যায়।’

আজগরের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

নিহত আজগর লালানগর ইউনিয়নের আলী আহমদের ছেলে। তার মৃত্যুর সংবাদে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

আজগরের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলেটা তো সংসার শুরু করল মাত্র। ভেবেছিলাম এবার সুখে শান্তিতে দিন কাটাবো। কিন্তু ভাগ্য আমাদের এভাবে ছিন্নভিন্ন করে দিল।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us