• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩৪:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আমিরাতে গলায় ফাঁস দিয়ে চট্টগ্রাম প্রবাসীর আত্মহত্যা

৩১ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:০১:৪৭

আমিরাতে গলায় ফাঁস দিয়ে চট্টগ্রাম প্রবাসীর আত্মহত্যা

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ হোসেন (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তিনি হাটাজারীর গুমানমর্দ্দন ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আলিম উদ্দিন হাজীর বাড়ির মৃত আলী মোহাম্মদের ছেলে।

Ad

৩০ জানুয়ারি মঙ্গলবার দেশটির আজমানে নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় সকালে নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মোহাম্মদ হোসেন এক মেয়ে ও এক ছেলের বাবা।

Ad
Ad

স্থানীয় চাচা মোহাম্মদ ফরিদ তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, দীর্ঘ ৩৩ বছর ধরে আমিরাতের আজমানে ব্যবসার করে আসছেন। ব্যক্তিজীবনে মোহাম্মদ হোসেন ন্যায়পারয়ন মানুষ ছিলেন। আমরা বন্ধুর মতোই চলাফেরা করেছি। তার একটি গ্রোসারি দোকান ছিল। সেটি এক মাস আগে বিক্রি করে পাইকারী সবজি বিক্রি শুরু করেছিল।  তাকে সর্বদায় নম্র ভদ্র দেখেছি। কিন্তু আত্মহত্যার পথ কেন বেছে নিয়েছে জানি না।

তিনি জানান, বর্তমানে তার মরদেহ খলিফা হাসপাতালের মর্গে রয়েছে। আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us