• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩৮:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে শীতার্ত মানুষের পাশে পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি

১৩ জানুয়ারী ২০২৪ রাত ০৮:১৩:৪০

নীলফামারীতে শীতার্ত মানুষের পাশে পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। জেলা সমিতির উদ্যোগে নেওয়া হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

Ad

১৩ জানুয়ারি শনিবার ডিমলা উচ্চ বিদ্যালয় চত্বরে কম্বল বিতরণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

Ad
Ad

এসময় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর, পিপিএম (সেবা)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি ও বিআরপিওডব্লিউএ’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, পিপিএম (বার)।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ডিমলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুবেল পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ৫০০ জন অসহায় শীতার্ত মানুষকে কম্বল উপহার দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us