• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:০৩:৫৮ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

অসহায় দুস্থ মানুষের পাশে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন

২৩ জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:২৯:৫৪

অসহায় দুস্থ মানুষের পাশে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন

মোঃ ফারুক হোসেন, (খাগড়াছড়ি) : শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী সকল ধরনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আত্মমানবতার সেবায় দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন।

Ad
Ad

২৩ জানুয়ারি সোমবার বেলা এগারোটার দিকে গুইমারা রিজিয়নের আওতাধীন ৪৫০ অসহায় ও দুস্থ পরিবারের  মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, সোলার প্যানেল, ঢেউ টিন, শীতবস্ত্র, কম্বল/জ্যাকেট ধর্মীয় উপসানালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন বিএএমএস, এনডিসি, পিএসসিজি।

Ad

এ সময় উপস্থিত ছিলেন মেজর মেহেদী হাসান জিএসও-২, সিন্দুকছড়ি জোন অধিনায়ক সহ অন্যান্য অফিসার ও জেসিও সদস্যবৃন্দ।

গুইমারা রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে সর্বদা অসহায় দুস্থ ও সাধারণ মানুষের মানবেতর চাহিদা পরিপূরণে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২




Follow Us