• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৩:৫২ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

ঢাকার দুই সিটিসহ ৪ সিটিতে হামের টিকাদান শুরু আজ

১২ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৭:৪২

ঢাকার দুই সিটিসহ ৪ সিটিতে হামের টিকাদান শুরু আজ

অনলাইন ডেস্ক: দেশে হামের উদ্বেগজনক প্রাদুর্ভাব মোকাবিলায় বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির পরিসর আরও বাড়ানো হয়েছে। ১২ এপ্রিল রোববার থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Ad
Ad

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, হামের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে দেশের বিভিন্ন স্থানে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। প্রথম ধাপে ১৮টি জেলার ৩০টি উপজেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে সংক্রমণের হার বেশি—সেসব এলাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

Ad

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে। আগে টিকা নেওয়া থাকলেও নতুন করে এই ক্যাম্পেইনে টিকা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।

নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রতিদিন (সাপ্তাহিক ছুটি ছাড়া) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। পূর্বঘোষিত সময়সূচির পরিবর্তে কর্মসূচিটি এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:০৯



দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:১২

ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:২৪




২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৮:৫০



Follow Us