স্পোর্টস ডেস্ক: টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। শেষ আটে সুইসদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাসে রোববার সকাল ৭টায় মুখোমুখি হবে এ দুই দল।
ভ্যাঙ্কুভারে প্রথমার্ধ কিছুটা রয়ে-সয়ে খেলেছে সুইজারল্যান্ড-কলম্বিয়া। রক্ষণদুর্গ ঠিক রাখাই ছিল এসময় মূল ভাবনা।
তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দু'দল। গোলের সুযোগও তৈরি করে। তবে গোলের দেখা পায়নি কেউ।
এরপর খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। সেখানে সবচেয়ে ভালো সুযোগটা পেয়েছিল কলম্বিয়া। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল বঞ্চিত। সে গোলটি পেয়ে গেলে, টাইব্রেকার পর্যন্ত যাওয়া লাগে না কলম্বিয়ার। এর আগেই জয় উদযাপনের উপলক্ষ পেয়ে যেতো।
টাইব্রেকারে নার্ভ ধরে রেখেছে সুইজারল্যান্ড। কলম্বিয়া দ্বিতীয় শটটি মিস করার পর, সুইজারল্যান্ডেরও তৃতীয় শট মিস হয়। চতুর্থ পেনাল্টি কিকে হার্নান্দেসের শট ঠেকিয়ে নায়ক বনে যান সুইস গোলকিপার গ্রেগর কোবেল।
আর শেষ শটটি সফলভাবে নিয়ে, সুইসদের বহুল আকাঙ্খিত জয় এনে দেন রুবেন ভারগাস। এই জয়ে শেষ আটের টিকিট নিশ্চিত হলো সুইজারল্যান্ডের।
কোয়ার্টার ফাইনালে তাদের শক্ত প্রতিপক্ষ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চ্যালেঞ্জ নিতে হবে। আসরে কঠিন সব পরিস্থিতি সামলে মেসির দল এখন আরো পোক্ত। আলবিসেলেস্তের বিপক্ষে সুইসদের বড় পরীক্ষা।
অন্যদিকে আবারও হতাশায় পুড়তে হলো কলম্বিয়াকে। নিজেদের অঞ্চলে বিশ্বকাপ হওয়ায় এবার অন্তত বহুদূর যাওয়ার স্বপ্ন দেখেছিল লাতিন আমেরিকার দেশটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available