• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০১:০২:৫৬ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের সরঞ্জাম চুরি

১৩ জুন ২০২৬ রাত ০৮:০৪:২৫

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের সরঞ্জাম চুরি

স্পোর্টস ডেস্ক: আসন্ন বিশ্বকাপ ফুটবলের মহারণ শুরুর আগেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড শিবির। যুক্তরাষ্ট্রে ক্যাম্প শুরুর আগেই থমাস টুখেলের দলের অনুশীলনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে।

১৩ জুন শনিবার বিকেলে ইংল্যান্ড দল ও কোচ থমাস টুখেল ক্যানসাস সিটিতে পৌঁছানোর কথা থাকলেও তার আগেই ঘটে এই নিরাপত্তা ব্যর্থতার ঘটনা।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) পরিকল্পনা করেছিল, দলের আগমনের আগে সব অনুশীলন সামগ্রী বেইস ক্যাম্পে পৌঁছে দেওয়া হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটির সোয়োপ সকার ভিলেজ প্রশিক্ষণ কেন্দ্রের পথে সরঞ্জাম বহনকারী গাড়িগুলো চুরির শিকার হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গাড়িগুলোর কিছু অংশ ভেঙে ভেতরে থাকা মালামাল লুট করা হয়। ঠিক কী কী জিনিস চুরি হয়েছে তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনুশীলনের জন্য নির্ধারিত বল, খেলোয়াড়দের বুট এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম খোয়া গেছে।

ঘটনার পরপরই স্থানীয় পুলিশ শুক্রবার রাতেই সোয়োপ সকার ভিলেজে পৌঁছে তদন্ত শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনী ও এফএ কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। চুরির ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ঘটনার ফলে বিশ্বকাপের আগে ইংল্যান্ড শিবিরে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে, যদিও দলীয় প্রস্তুতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে কোচিং স্টাফ।

সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us